শনিবার , ১ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে– পার্বত্য উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা (সাবেক রাষ্ট্রদূত) প্রয়োজন কোন বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে মানুষ আকৃষ্ট হয়-যাকে এক কথায় আমরা ইনোভেশন বলি। তিনি বলেন, পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে হলে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে। শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন তিনি।

উপদেষ্টার সুপ্রদীপ চাকমা আরো বলেন, উৎপাদিত আইটেমকে অধিকতর উন্নততর ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস। তিনি বলেন, প্রয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পার্বত্য জেলাগুলোর উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহযোগিতা করা হবে। ভালো কিছুর উদ্যোগ নিলে এর ফলাফল ভালই হয়। তিনি বলেন, তিন জেলায় ভালো জায়গা পাওয়া গেলে সে সাপেক্ষে তিনটি বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এসব জায়গায় উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্লাটফর্ম,ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, এথনিক কমিউনিটি ভিলেজ প্লাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি চাই, পার্বত্য জেলাগুলোতে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ও পরিবেশ সুরক্ষায় হারমোনিয়াসলী ডেভেলপমেন্ট হবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। নারী উদ্যোক্তাদের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্যামল দে-খালেদা আক্তার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুরে আ’লীগের ৫ নেতার বিরুদ্ধে মামলা

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে যাচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

বিলাইছড়িতে আশিকা কর্তৃক ইয়ুথদের প্রশিক্ষণ

বার্মাছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে ধানের শীষের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বুদ্দিজীবী ও বিজয় দিবস উদযাপন সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: