রবিবার , ১৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে প্রশাসনের অভিযানে আবারও দুইটি ইটভাটা বন্ধ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মার্চ ১৬, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

মহামান্য হাইকোর্টের আদেশে রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের অভিযানে আবারও বন্ধ করে দেয়া হয়েছে দুইটি ইটভাটা। এর আগেও কয়েক দফায় এই অবৈধ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করলেও তারা কার্যক্রম চালিয়ে আসছিলো।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করে কে.বি.এম ও এল.বি.এম এই দুইটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেন। এসময় পানি ছিটিয়ে আগুন নিভানোর পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পরে হাইকোর্টের রিটপিটিশনের আদেশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।

উল্লেখ্য এরআগেও কয়েক দফায় এই অবৈধ দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করেন স্থানীয় প্রশাসন। গত ১১ জানুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মামলা নং-১২০৪/২০২২ ও ১৩৭০৫/২০২২ এর আদেশ অনুযায়ী ২টি ইটভাটায় ইটপ্রস্তুত ও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সে সময় কে.বি.এম ও এল.বি.এম ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি দুই ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, কেবিএম ও এলবিএম দুইটি ইটভাটায় যৌথভাবে অভিযান চালানো হয়েছে‌। এ সময় ইটভাটায় ব্যবহৃত চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে আন-নূর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটিতে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরিক্ষা

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হলো প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

লংগদুতে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে পরিবেশ

বাতকস কেন্দ্রীয় কমিটির অঞ্চল কমিটি ভিত্তিক সফর ও বার্ষিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে কৃষকলীগ নেতার সহধর্মিণীর চিকিৎসায় সহায়তা দিলেন অংসুইছাইন চৌধুরী 

জুরাছড়িতে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

খাগড়াছড়িতে মহিলা দলের দুই উপজেলা ও এক পৌরসভার কমিটি হস্তান্তর

error: Content is protected !!
%d bloggers like this: