রবিবার , ১৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
রাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

পবিত্র মাহে রমাদান উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র হলে এই আয়োজন করেন তারা। আজকের আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে ইফতার মাহফিল সম্পন্ন করলো কোন রাজনৈতিক ছাত্র সংগঠন।

অনুষ্ঠানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে।

এ বিষয়ে রাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতারা জানান, ইফতারে শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আর এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে রাবিপ্রবিকে জাতীয়তাবাদের আতুর ঘরে পরিণত করে, সুস্থ ধারার রাজনীতির রোল মডেলে পরিণত করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।

এদিকে, রাজনৈতিক ব্যানারে প্রথম ইফতার হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা কাজ করেছে। তাদের উপস্থিতি ও অংশগ্রহণ ইফতার ও দোয়া মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছে। আয়োজক কমিটি আগামীতেও এই ইফতার ও দোয়া মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / সরকার পাহাড়িদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে

টেকসই উন্নয়ন অভীষ্টে সুশাসন প্রতিষ্ঠায় রাঙামাটিতে কর্মশালা

চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ ডিবি’র জালে মাদক ব্যবসায়ি আটক

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে সমাজ সেবা দিবস পালন

কাপ্তাইয়ে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে ডুবে শিকারীর মৃত্যু 

চন্দনাইশে বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক সম্পন্ন

রাবিপ্রবিতে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যু বার্ষিকী পালন

খাগড়াছড়িতে বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের অভিযান

বেতবুনিয়া শালবন বৌদ্ধ বিহারে বুদ্ধমুর্তি জীবন্যাস অনুষ্ঠান সম্পন্ন 

error: Content is protected !!
%d bloggers like this: