শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চুক্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি।
ডিসেম্বর ১, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি রজত জয়ন্তী উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে শুক্রবার স্বাস্থ্য বিভাগের ব্যবস্থপনায় ফ্রী মেডিকেল ক্যাম্প, জেলা সরকারি গ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করে আমাদের পার্বত্য এলাকায় শান্তি ও স্বাধীন জীবন যাপনের ব্যবস্থা করেছেন।

আমরা ২৬ বছরে পা দিচ্ছি, আজকের এত উন্নয়ন সম্ভব হয়েছে এই শান্তি চুক্তির জন্যই। আমাদের পার্বত্য জেলা পরিষদ অসহায় মানুষের ফ্রী চিকিৎসা র ব্যবস্থা করেছে, শিশু কিশোর দের জন্য চিত্রাংকন এর ব্যবস্থা করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সামনে নির্বাচন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা, ক্যাজরি মারমা, সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা প্রতিবন্ধী অফিসার শাহজাহান, আধুনিক জেলা সদর হাসপাতালে আরএমও ডাঃ রিপল বাপ্পী চাকমা,ডাঃ পুনর্জীবন চাকমা,ডা: নয়ন ময় ত্রিপুরাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৬ বর্ষ পূর্তি উপলক্ষে রোড শো’র শুভ উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টিসিবির পণ্য সরবরাহে জেলা প্রশাসকের তদারকি

কাপ্তাইয়ে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর; প্রতিবাদে সড়ক অবরোধ

তিন পার্বত্য জেলার ১৩০ অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ

রাঙামাটি শহরের বিহারপুর বিপুল পরিমাণ দেশীয় মদের কারখানা জব্দ আটক- ২

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লংগদু দক্ষিণ রহমতপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুুরষ্কার বিতরণ

খাগড়াছড়ি বিএনপির বিবৃতি, ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

আন এন্ড লিভ এর উদ্যোগে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: