সোমবার , ২৪ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পবিত্র মাহে রমাদানে বিশিষ্টজনদের সম্মানে রাঙামাটিতে ছাত্র শিবিরের ইফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৪, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটিতে ছাত্র শিবিরের আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) জেলা শহরের রাঙাশ্রী কমিউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।

জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনে জামাতের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাও: মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মো. মনছুরুল হক, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, শ্রমিক কল্যান ফেডারশেন জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম, সাবেক সভাপতি মাও: তোফায়েল আহমেদ, রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ আবুল বাশার, শ্রমিক কল্যান ফেডারশেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: জিল্লুর রহমান, রাঙামাটি পৌর জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারী এ্যাডভোকেট রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন, পেশি শক্তির রাহুগ্রাস ফ্যাসিবাদ থেকে বাংলাদেশ বাংলাদেশের ১৮ কোটি জনগণ মুক্তি পেয়েছে। যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদের কথা স্মরণে রাখতে হবে।

আমির আরও বলেন, ফ্যাসিবাদের শক্তি আবারো মাথাচারা দিয়ে উঠছে। ফ্যাসিবাদের শক্তিকে দমাতে আবারো রাজপথে নামতে হবে।এইজন্য ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সকলকে এক হয়ে কাজ করতে হবে।ফ্যাসিবাদের আমলে ইসলামী শক্তি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আগামী সংসদ নির্বাচনে বিপ্লব ঘটাতে, কুরআনের শাসন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আবারো রক্ত দিয়ে সংগ্রামে নামতে হবে। না হলে লাখ লাখ মানুষ জেলা হাজতে বন্দি হবে, হত্যা করা হবে বলে জানান আমির। সুন্দর ও জ্ঞানী জীবন ও জান্নাতের পথ সুগম করতে শিবিরের পতাকাতলে ছাত্রদের নিয়ে আসতে অভিভাবকদের অনুরোধ জানান তিনি।

জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি হোসেন মল্লিক, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ওয়াহিদুজ্জামান। সভার পর মুসলিম উম্মার জন্য দোয়া এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান  হাসপাতালে নারীর প্রতি সহিংসতা বিষয়ক সভা অনুষ্ঠিত 

বিলাইছড়িতে UDCC সদস্যদের সমন্বয় সভা

রামগড় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

হালদা নদীর পানি দূষণমুক্ত ও পরিবেশ রক্ষায় সমন্বয় সভা

রাঙ্গুনিয়া অগ্নিকাণ্ডে চিৎমরম ইউপি সচিবসহ আহত ৮

রাঙামাটিতে পর্যটন সেবা নিয়ে আলোচনা সভা

রাঙামাটিতে ‘লাল সবুজ উন্নয়ন’ টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ উপহার

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

আন্দোলন গড়ে তুলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে- সাধুরাম ত্রিপুরা

প্রধানমন্ত্রী সবসময় পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করেন-পার্বত্য মন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: