বুধবার , ২৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে বাঘাইছড়ি বিএনপির পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বাঘাইছড়ি
মার্চ ২৬, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, বাঙালির মুক্তি সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই মাহেন্দ্রক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযুদ্ধের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাঘাইছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (২৬ মার্চ) রাঙামাটির বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরআগে, সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে বলেন, আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জনগণের অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার জন্য লাখো শহীদের আত্মত্যাগকে স্মরণে রেখে জাতির উন্নয়নে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে যৌথ অভিযানে নির্বিচারে ধরপাকড়ে তিন সংগঠনের নিন্দা

রাঙামাটিতে পশু চামড়া ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজস্থলীতে প্রশাসনের অভিযানে দুই ইটভাটা বন্ধ ঘোষণা

বদরখালীতে অটোরিকশা থেকে গুলি ছুড়ে যুবককে হত্যা

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন বেড়ে ২২১ মেগাওয়াট

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

আনন্দ উচ্ছাসে শিশুদের বরণ করলেন বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

কাপ্তাইয়ে শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষা উপকরণ বিতরণ

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

কাপ্তাইয়ে প্রোগেসিভের নারীর ক্ষমতায়ন প্রোগামের সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: