শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চিৎম্রং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
মার্চ ২৯, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

হাজার হাজার দায়ক দায়িকাদের উপস্থিতিতে রাঙামাটির  কাপ্তাইয়ের চিৎমরমে অবস্থিত ঐতিহ্যবাহী চিৎম্রং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রয়াত ভদন্ত আগ্গাওয়াইন্সা (অগ্রবংশ) মহাথেরোর দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রীয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চিৎম্রং বৌদ্ধ বিহারের মাঠে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি এবং দায়ক দায়িকাদের উদ্যোগে গত শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শুরু হওয়া এই অনুষ্ঠান শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান মালার মধ্যে ছিল বৌদ্ধ ধর্মের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য বাহী সঁইং নৃত্য,মৃত দেহ এর প্রথাগত ইয়ই পরিবেশন, এতিহ্যবাহী পাঁংখুং নৃত্য পরিবেশন।
বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী সঁইং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বান্দরবানের উজানী পাড়া, কাপ্তাইয়ের ব্যাঙছড়ি মারমা পাড়া, ঙ্খাক খ্যং ওয়া পাড়া,কুকিমারা পাড়া, পশ্চিম মনাই পাড়া, পানছড়ি মুখ পাড়া, মবইং পাড়া, চিৎমরম মইদং পাড়া, চাকুয়া পাড়া, চিৎমরম পাড়া হতে ১০টি সঁইং নৃত্য দল (দল বেঁধে সংস্কৃতি নৃত্য) ও ৬টি ইঁয়ই নৃত্যদল (দোলনা নৃত্য) অংশ নেন। এছাড়া ২শতাধিক ভিক্ষুসংঘ এই অনুষ্ঠানে যোগ দেন।

এই উপলক্ষে আয়োজিত ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন চিৎম্রং বৌদ্ধ বিহারের পরম পুজনীয়  অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো।

প্রসঙ্গত: দীর্ঘ ৫৮ বছর প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত  আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরো চিৎম্রং বৌদ্ধ বিহারে মহা ধর্ম দেশক ছিলেন। তিনি ৭৯ বছর বয়সে ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারী পরিনির্বান লাভ করেন ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ার কর্তৃক পুষ্টি মেলা অনুষ্ঠিত

কক্সবাজার ঝাউবাগান থেকে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ের রাইখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গুইমারায় সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”

রাঙামাটিতে বিএনপি’র তিন নেতাকর্মীকে পিটিয়ে আহত

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে ও বিপুলদের খুনিদের গ্রেফতারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ

কাপ্তাইয়ে জাতীয় ভোটার দিবসের র‍্যালী-আলোচনা সভা

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, নিখোঁজ ১

error: Content is protected !!
%d bloggers like this: