রবিবার , ৩০ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুলাই ৩০, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন কর্তৃক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা ১ কোটি টাকা মূল্যের ৩২০টি মোবাইল জব্দ করা হয়েছে।

শনিবার ভোর উপজেলার কাশিবাড়ী বিওপি’র ব্রীজ এলাকা থেকে এসব ফোন জব্দ করা হয়।

গোপন সংবাদ পেয়ে এদিন বিকেলে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৮/৪-আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেদা ব্রীজ নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল তল্লাশী করে বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ৩২০ টি ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোবাইল জব্দ করে। জব্দকৃত সকল মোবাইলের সর্বমোট বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত সকল ভারতীয় মোবাইল সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, সীমান্তে নানা অপরাধ তৎপরতা ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শান্তিচুক্তির অসমাপ্ত ধারাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

আ.লীগের দলীয় কোন্দল নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে সাবেক ছাত্রলীগ নেতাদের প্রীতি সম্মেলনে অভিযোগ / আওয়ামীলীগে এখন হাইব্রিডদের কারণে ত্যাগীরা মূল্যায়ন পাচ্ছেন না

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত 

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

কাপ্তাইয়ে ব্যাঙছড়ি নতুন পাড়ার সড়ক ও সেতু ধসে হাজারো মানুষ চরম দুর্ভোগে

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

রাঙামাটির মানিকছড়িতে ১২২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি টিপু শাহ

রুমায় সাংবাদিকদের সাথে রুমা জোন কমান্ডারের মতবিনিময়

error: Content is protected !!
%d bloggers like this: