শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দীলিপ বড়ুয়া নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৪, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

রাঙামাটি শহরের গর্জনতলী নিবাসী ও রাঙামাটি কার-মাইক্রো সমিতির সহ সভাপতি দীলিপ বড়ুয়া(৫৫) রাঙামাটি- চট্টগ্রাম সড়কের মগাইছড়ি নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।

শুক্রবার দুপুর আনুমানিক ২ টা ৪৫ মিনিটের সময় রানীর হাট থেকে রাঙামাটি আসার পথে সিএনজি’র সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দীলিপ বড়ুয়ার মাথায় প্রচন্ড আঘাত ও রক্ত খনন হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয় লোকজন জানান, হঠাৎ করে বিকট শব্দ শুনে আমরা দৌড়ে এসে দেখি সিএনজি ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাইক চালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তখন আমরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেলা সদর হাসপাতালে প্রেরণ করি। তবে আহত রোগির অবস্থা তেমন ভাল দেখিনি।

এদিকে দীলিপ বড়ুয়ার মোটরসাইকেল এক্সিডেন্টের খবর রাঙামাটিতে ছড়িয়ে পড়লে তার আত্নীয়স্বজন, পাড়া মহল্লার প্রতিবেশি হাসাপাতালে ছুটে যায়। হাসপাতালে গিয়ে দেখে তার নিথল দেহ পড়ে আছে। সবার মাঝে নেমে আসে শোকের ছায়া। পরিবারের লোকজন সবাই অবাক কেমনে মেনে নেবে এই দুর্ঘটনা! এই পৃথিবীর মায়া ছেড়ে তরতাজা লোকটা চলে গেছেন।

তার এই অকাল মৃত্যুতে শোকাভিভূত রাঙামাটি মাইক্রোকার শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ তার অসংখ্য বন্ধু বান্ধব ও শুভকাংক্ষি তার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃতকালে স্ত্রীসহ ২ ছেলে পৃথিবীতে রেখে যান। তার অকাল মৃত্যুতে গোটা রাঙামাটি শহরে শোকের ছায়া বইছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনএইচকিউ’র প্রতিনিধিদলের সাথে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সৌজন্য স্বাক্ষাত

কাপ্তাইয়ের সাপছড়ি ও রাইখালীর রায় সাহেবের বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

বাঘাইছড়ি বিএনপি’র সভাপতিসহ নয় নেতাকে বহিষ্কার: অপরাধ তদন্তে কমিটি গঠন

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

রাঙামাটিতে লড়ি-সিএনজি খাদে, নিহত ৩

১০ম গ্রেডের দাবিতে রাঙামাটিতে সার্ভেয়ারদের কর্ম-বিরতি

পার্বত্য অঞ্চলে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে – রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা

দীপংকর তালুকদার কলেজ’ নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ

বাঙ্গালহালিয়ায় ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ – দ্রুত উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: