শুক্রবার , ২ মে ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে: সিনিয়র সচিব নাসিমুল গনি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে এ এলাকার মানুষের জন্য, দেশের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

শুক্রবার (০২মে) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিভিন্ন প্রশ্নের উত্তরে সচিব বলেন, একটা জিনিসের অস্তিত্ব থাকলে হুমকি থাকবে। আমরা হুমকি মনে করবো না। বিভিন্ন রকমের সমস্যা আসবে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। আমরা সেইভাবে মোকাবিরা করবো। ছোট জিনিস বড় হতে পারে আবার বড় জিনিস ছোট হতে পারে। এখানে এমন কোন হুমকি দেখছি না বলে জানান তিনি। সচিব বলেন, সরকারের সন্তুষ্টি, আত্মসন্তুষ্টি কোন সুযোগ নাই, সব সময় সব কিছু বাড়ানো যায়, সেই চেষ্টা চলছে অনবরত।

পাহাড়ের সন্ত্রাস মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানোর প্রশ্নে তিনি বলেন, ১৮৬০সালে লংগদু থানা প্রতিষ্ঠা হয়েছিলো। ১৮৬০সালে পুলিশের থানা চালু হয়েছিলো। সেই সময় থেকে দিবা-রাত্রি ২৪ ঘন্টা থানার দরজা খোলা থাকতো। জুলাই ২৪ই এসে এটা বন্ধ হয়ে গিয়েছিলো। পুলিশ বাহিনী পুরোটা নিস্ক্রিয় হয়ে গিয়েছিলো। সেখান থেকে পুলিশ আবার সাড়া দিচ্ছে। ৯৯৯ কল করলে সারা দিচ্ছে। আমি নিজেও পরিক্ষা করেছি। আমার এ সফরে প্রত্যোককে বলছি সেবার মান বাড়ানোর জন্য। বিপ্লবে এতগুলো বাচ্চা জীবন দিলো, আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়। আমাদের কাজ করতে হবে তাহলে সাফল্য আসবে।

পাহাড়ে চাঁদাবাজির প্রশ্নের উত্তরে বলেন, যোগাযোগ হচ্ছে। একটা লোক যখন আটকা থাকে। তাকে দৌড়ে গিয়ে ধরা যায় না। তার জন্য আলাপ-আলোচনা করেতে হয়। কিভাবে করলে জীবনটা নিরাপত্তা হয় সেটা দেখতে হয়, বিভিন্ন পার্টির সাথে কথা-বার্তা বলতে হয়। ডিসি আমাকে পাশে রেখে বিভিন্নজনের সাথে যোগাযোগ করেছেন। একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলতে হবে। তিনি আরও বলেন, কোন সমস্যা দেখছি না, এগুলো নিয়মিত হচ্ছে আবার সমাধানও করা হচ্ছে।

এর আগে বিকেলে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তিনি এক মতবিনিময় সভা করেন।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উলাহর ( মারুফ) সভাপতিত্বে এসময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার লে. কর্ণেল ইফতেকার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ বৈঠকে অংশ নিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে কর্মকর্তা ও জনপ্রতিনিধি’র সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে বরকলে পিসিসিপি’র শোকসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সে সানুমং

রাজস্থলীতে ধর্মীয় গুরুদের নিয়ে কর্মশালা

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

চুরি ও হারিয়ে যাওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে দিল পুলিশ 

জুরাছড়ির দুই ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার: বিশ্বব্যাপী ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টি মিথিলা রোয়াজার মনোনয়ন জমা

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩টি আসনে ৩৪৪টি ভোট কেন্দ্রে নিরাপত্তা দেবে গুইমারা সেক্টর

error: Content is protected !!
%d bloggers like this: