মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়ির মৎস্য চাষীদের বিনামূল্যে উপকরণ বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুন ৩, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় মাছ চাষীদের মাঝে বিনামূল্যে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) উপজেলার মৎস্য অফিসের পক্ষ থেকে উপজেলা প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

মৎস্য উপকরণ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, মৎস্য অফিসার প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্য চাষী, সাংবাদিকগণ।

বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ চাষীদের মাঝে প্রণোদনার অংশ হিসেবে এসব মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। এই সহায়তা চাষীদের পুকুরের পানির গুণগত মান উন্নয়ন ও মাছের খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে।”

মহালছড়ি মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশের মৎস্য খাতকে সমৃদ্ধ করতে এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ৪০ জন মাছ চাষীর মাঝে ৫০ কেজি করে মৎস খাবার বিতরণ করা হয়।

উপস্থিত মাছ চাষীরা জানান, সহায়তা পাওয়ায় তারা আনন্দিত এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে মাছ চাষে আরও বেশি লাভবান হওয়া সম্ভব হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ: পাহাড় জুড়ে হবে আলোর উৎসব

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহালছড়িতে ব্যবসায়ীদের মিলাদ ও দোয়া

কাপ্তাই সফরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম 

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৭

অবৈধ অস্ত্রের মুখে পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কাজ করতে হচ্ছে- দীপংকর তালুকদার 

রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ

দৈনিক ইনকিলাবের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা শাহ-আলমের নিয়োগ বাতিল

সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট নিয়েই চলছে পাঠদান 

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

error: Content is protected !!
%d bloggers like this: