মঙ্গলবার , ৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদ কমিটির অনুমোদন: নেতৃত্বে বাসার-রোমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ৩, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার ৪৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৩ জুন ২০২৫) গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে এম এ বাসারকে আহ্বায়ক এবং ওয়াহিদুজ্জামান রোমানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের প্রতিনিধিরা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ কমিটির মেয়াদ আগামী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আংশিক কমিটিকে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি পার্বত্য অঞ্চলের স্থানীয় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবে এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করবে।

এদিকে জেলা পর্যায়ে আংশিক কমিটি অনুমোদনের খবরে রাঙামাটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। অনেকেই আশা করছেন, এই কমিটির মাধ্যমে স্থানীয়ভাবে গণঅধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং তরুণদের নেতৃত্বে একটি গতিশীল রাজনৈতিক চর্চা গড়ে উঠবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য অঞ্চলে উন্নয়নের সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

নানিয়াচরে সান-শাইন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অবৈধভাবে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক-১, সিএনজি জব্দ

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কাপ্তাই সীতা দেবী মন্দিরের নতুন কমিটি গঠন

কেপিএম ইসলামী শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: