শুক্রবার , ১৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল চালক সহ হেলপার

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১৩, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ইটবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়েছে। উপজেলার মোস্তফা কলোনী এলাকায় আজ শুক্রবার (১৩ জুন) আনুমানিক সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইটবোঝাই ট্রাক দ্রুতগতিতে চলার সময় অপর একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকটির সামনের চাকার স্কেল হঠাৎ ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ভারসাম্য হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। চালক ও সহকারী সামান্য আঘাত পেয়ে নিজ প্রচেষ্টায় ট্রাক থেকে বেরিয়ে আসেন।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, দুইটি ট্রাক পাশাপাশি চলছিল। ইটবোঝাই ট্রাকটি অনেক দ্রুত গতির ছিল। হঠাৎ সামনের চাকা স্কেল ভেঙে গেলে তা সোজা খাদে পড়ে যায়। তবে ট্রাকটি একটি বড় গাছের সাথে আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করেন।

এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনো খাদে আটকে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি নিরাপদে উপরে তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মোস্তফা কলোনী এলাকার রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও স্থানীয়দের প্রচেষ্টায় সেটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে পরিক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ শিক্ষক আটক

কাপ্তাই অবকাশ ক্লাবের কার্যকরি কমিটি গঠন

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৮ জনকে হাইকোর্টে তলব

কাপ্তাইয়ে জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

জাতীয় শোক দিবসে কাপ্তাই শিল্পকলা একাডেমিতে কবিতা পাঠের আসর ” টুঙ্গিপাড়ার সেই খোকা”

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

প্রবারণা পুর্ণিমা উপলক্ষে বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের উপহার

বন্যার্তদের পূনর্বাসন সহায়তা দিয়েছে ২০ ইঞ্জিনিয়ারিং  কনস্ট্রাকশন ব্যাটালিয়ন

নির্মাণাধীন ভবনে ধসের ঘটনায় / খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহীসহ ৫ জনের বিরুদ্ধে শ্রমিকের মামলা 

‘আ’লীগ সরকার শান্তি ও উন্নয়নের সরকার’

error: Content is protected !!
%d bloggers like this: