শনিবার , ১৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে অ্যাড. সাইফুল ইসলাম পনির ও অ্যাড. রহমত উল্লাহকে ফুলেল সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৪, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটিতে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সমিতিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট রহমত উল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতির অফিস কক্ষে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ও সমিতির সদস্য মো. মানছুরুল হক, সমিতির সেক্রেটারি আব্দুর শুক্কুর, সহ-সভাপতি হিরু তালুকদার, সহ-সেক্রেটারি মো. বাবুল এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

এতে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদালতের দ্বারস্থ হওয়া এসব মানুষের পাশে মানবিকতা ও ন্যায়বোধ নিয়ে দাঁড়ানোই একজন প্রকৃত আইনজীবীর পরিচয়। আইনজীবী হিসেবে সফলতা কেবল মামলার রায় জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা এবং মানবিকতার জায়গায় অবস্থান নেওয়াই হচ্ছে প্রকৃত পেশাগত সফলতা।

পরিশেষে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও অ্যাডভোকেট রহমত উল্লাহ দুইজনই সমিতির পক্ষ থেকে এমন আন্তরিক আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে ভবিষ্যতেও সমিতির প্রয়োজন ও কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা কমিটি ঘোষণা

আর্থিক অনটনে পড়ালেখা বন্ধ হওয়া মিনা চাকমার দায়িত্ব নিল মহালছড়ি জোন

কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘শাশ্বত মুজিব’ উন্মোচন 

ডাকসু নির্বাচনে লড়াইয়ে পাহাড়ে তিন অগ্নি কন্যা

বাঘাইছড়িতে মউশিক শিক্ষকদের পাঁচ দাবিতে মানববন্ধন

মিল্টনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চম্পা চাকমা হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার অনুশীলন

মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

রাঙামাটিতে চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: