রবিবার , ১৫ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ফের কাপ্তাইয়ে জেলেদের জালে ধরা পড়ল ক্ষতিকর সাকার মাউথ ক্যাটফিস

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৫, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

ফের কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়ল ক্ষতিকর সাকার মাউথ ক্যাটফিস। শনিবার (১৪জুন) বিকেলে উপজেলা সদর হাসপাতাল এলাকার কর্ণফুলি নদীতে কলেজ এলাকার বাসিন্দা জনৈক হাসানের জালে মাছটি ধরা পড়ে বলে জানান কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এই বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটির ভিডিও সহ একটি পোস্ট করে জানান, এটি একটি বিষাক্ত মাছ, যা নদীতে থাকলে অন্যান্য মাছের বংশবৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে এবং অন্যান্য মাছ খেয়ে ফেলে।

সৌখিন জেলে হাসান জানান, হাসপাতাল এলাকার কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে আমার জালে শনিবার বিকেলে মাছটি ধরা পড়ে। তখন উপস্থিত অনেকে জানান, এটা বিষাক্ত মাছ। তাই মাছটি আমি নদীতে ফেলে দিই নাই, নিজের কাছে রেখেছি এবং মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করবো।

কাপ্তাই উপজেলা  মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। ২০২১ সালের  ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চুড়ান্তভাবে এই মাছ আমদানি, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত: এর  আগে ২০২২ সালের ২ জানুয়ারি  কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকা এবং ২০২৩ সালের ৫ মে কেপিএম কয়লার ডিপু এলাকায়  কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়েছিল সাকার মাছ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

মাটিরাঙ্গায় পুনঃ ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে পিঠাছড়া চিকিৎসা কেন্দ্র

ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে বরকলে পিসিসিপি’র শোকসভা

শিক্ষা বিস্তার ও বেকার জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় কাজ করছে বিজিবি

কক্সবাজার ফুলছড়ি গেইটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কাপ্তাইয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন 

বেগম খালেদা জিয়ার আত্মার সদগতি কামনায় কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে প্রার্থনা

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে-দীপন তালুকদার

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কক্সবাজারে চলছে পাহাড় কাটার মহোৎসব

error: Content is protected !!
%d bloggers like this: