মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে আগুনে পোড়া বৌদ্ধ বিহারের কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে

রাঙামাটি জেলার রাজস্থালী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের আকস্মিক আগুনে পুড়ে যাওয়া পাইন্দং পাড়া বৌদ্ধ বিহারের ধর্মীয় কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে। এতে একটি বৌদ্ধ বিহার নির্মাণের দাবি জানিয়েছেন পাড়াবাসী।

জানা যায় গত চার মাস আগে রাতে আকর্ষিক আগুনে বৌদ্ধ বিহার টি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে য়ায, ২নং গাইন্দ্যা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পাইন্দং পাড়ায় ২০০৫ইং সনে প্রায় ছোট বড় ৫০-৬০ টি পরিবার নিয়ে পাড়া বাসির উদ্যোগে বিহারটি নির্মাণ করা হয়েছে বলে জানাযায়।

পাড়া কারবারি ও বিহার পরিচালনা কমিটির সভাপতি মংচাখই মারমা বলেন পাড়ার লোকজন অত্যন্ত গরিব ও অসহায়। দিনমজুর ও কৃষি কাজ আমাদের একমাত্র মাধ্যম। বিহার টি আগুনে পুড়ে যাওয়ায় বর্তমানে আমাদের ধর্মীয় কার্যক্রম চলছে অনেক টা খোলা আকাশের নিচে। বিহারটি পুড়ে যাওয়ার পরে জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বরাবরে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক থেকে ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসন থেকে ৭ হাজার টাকা অনুদান দিয়েছে। সেটা দিয়ে কিছুটা টিন কিনে বহু কষ্টে বিহারের প্রার্থনা রুমটা টিক করার চেষ্টা করছি।

বিহারের অধ্যক্ষ পাইংদিতা মহাথের বলেন গত চার মাস ধরে বহু কষ্টে বিহারের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।তাই একটি পাকা বিহার নির্মানে জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান,জেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে পাড়াটি অবস্থিত। ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে বিহাটি নির্মাণ করা সম্ভব নয়। তাই আগুনে পুড়ে যাওয়া পাইন্দং পাড়া বৌদ্ধ বিহার পূর্ণ নির্মানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন রাতে আগুন লেগে বিহারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বড় ধরনের বরাদ্দ ছাড়া বিহারটি নির্মাণ করা অসম্ভব বলে মনে করেন । তাই বিহাটি নির্মাণের জন্য পার্বত্য জেলা উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়া- ডংনালা সড়ক যেনো মরণফাঁদ: চরম দুর্ভোগে এলাকাবাসী

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা

বান্দরবানে ইয়াবাসহ একজন আটক

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

রাঙামাটি মেডিকেলে নবীনদের ক্লাস ও অভিভাবক সমাবেশ

‘যোগ্যতা অর্জন হলে কেউ পিছে ঠেলে দিতে পারবে না’

কাপ্তাই ট্রাক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি বিমল সম্পাদক এনায়েত

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে শান্তি এসি বাস সার্ভিস চালু

রাঙামাটির লংগদুতে নৌকাডুবিতে দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১

খাগড়াছড়িতে ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৬৬ পরিবার পাচ্ছেন জমিসহ ঘর 

error: Content is protected !!
%d bloggers like this: