সোমবার , ২৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে স্কাউটদের প্রাণের আয়োজন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২৩, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দফতরের প্রোগ্রাম বিভাগের উদ্যোগে আজ (২৩ জুন) দেশের সকল উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে কাব স্কাউটদের বর্ণাঢ্য আয়োজন “কাব কার্নিভাল”। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা-এর ৯টি উপজেলায়ও দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় কাব কার্নিভাল।

কক্সবাজার সদর উপজেলা স্কাউটস আয়োজিত কাব কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাহ্‌উদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইদুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), এবং নীলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর ও সভাপতি, কক্সবাজার সদর উপজেলা স্কাউটস। এছাড়া বিভিন্ন স্তরের স্কাউট কর্মকর্তা, কাব স্কাউট লিডার ও কাব স্কাউটসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।

কার্নিভাল উপলক্ষে শিক্ষণীয় কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ৬টি স্টেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল- তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া প্রতিযোগিতা। এসব আয়োজন কাব স্কাউটদের মাঝে আনন্দের পাশাপাশি নেতৃত্ব, মনঃসংযোগ ও সহনশীলতা চর্চার সুযোগ করে দেয়। দিনব্যাপী এ আয়োজন কক্সবাজারে এক ভিন্নধর্মী প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে এবং কাব স্কাউটদের মাঝে শিক্ষামূলক ও সৃজনশীলতার বিকাশ ঘটায় বলে মন্তব্য করেন অতিথিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীর জগনাছড়িতে যুবকের আত্মহত্যা

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পাহাড়ের সব শিশুকে শিক্ষার আওতায় আনতে কাজ শুরু

রাঙামাটি সরকারী শুকর খামারে আফ্রিকার সোয়াইন ফিভার ভাইরাস শনাক্ত

নানিয়ারচরে যক্ষা নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের চন্দ্র ত্রিপুরা ক্রিকেট বল নিক্ষেপে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

লক্ষ্মীছড়িতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লংগদুতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বিলাইছড়িতে ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: