বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২৫, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর উদ্যোগে বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এসময় খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন চার্চে সমবেত হয়ে প্রার্থনা এবং খ্রীস্ট সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সানডে স্কুলের পক্ষ হতে শিক্ষকদের উপহার বিনিময় করা হয়।

চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন। পরে সকাল ১০টায় কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা। এসময় চট্টগ্রাম -৭  রাঙ্গুনিয়া সংসদীয় আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের সাবেক বিভাগীয় পরিচালক ডা: অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খিসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর আব্দুল আলীম বক্তব্য রাখেন। চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় বড়দিনের  প্রার্থনায় সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

এদিকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া এলাকায় ৩টি এবং ৩নং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকায় ১টি চার্চে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা পালিত

এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

পাহাড়ে জলপাই চাষে চাষীদের আগ্রহ বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনায়

৭ মার্চ উপলক্ষে নানিয়ারচরে নানান প্রতিযোগিতা

নানিয়ারচরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

কাপ্তাইয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অ্যাডভোকেসি সভা

কাপ্তাই নির্পোটে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে হা-ডু -ডু খেলা ও যুব সমাবেশ

কাউখালীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

বন্যার পানি থেকে সুরক্ষা পেতে বেঁড়িবাধ চায় বাঘাইছড়িবাসী

error: Content is protected !!
%d bloggers like this: