মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ সেনা সদস্য, আটক–৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২৪, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের মনপাড়া স্কুল এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনা সদস্য মো: তরিকুজ্জামান খান গুলিবিদ্ধ হন। একই অভিযানে ইউপিডিএফের তিনজন সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলে–মনসুখ চাকমা(৫০), পিতা- মৃত. বিন্দু কুমার, সিন্ধু মনি চাকমা (২৩), পিতা- মনসুখ,অন্তর চাকমা (১৯), পিতা- সোনামুনি চাকমা, উভয় সাং মৌনপাড়া, ৩নং ওয়ার্ড, ৩নং ঘাগড়া ইউনিয়ন, কাউখালী, রাঙামাটি।

জানা যায়, আজ মঙ্গলবার (২৪ জুন) রাঙামাটি সদর জোন ৬০ ইবিঃ এর ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল মনপাড়া স্কুল এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় ইউপিডিএফ প্রসীতের সশস্ত্র সদস্যদের সঙ্গে প্রায় ৩৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়। গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর সৈনিক মোঃ তরিকুজ্জামান খান হাতের আঙ্গুলে গুলিবিদ্ধ হন। পরে সকাল ৮টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রামে নেওয়া হয়।

এই অভিযানে সেনাবাহিনী ইউপিডিএফ প্রসীতের তিনজন সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে বলে জানাযায়। অভিযানস্থল থেকে একটি ম্যাগাজিন, একটি এসএসজির রিসিভার কভার, একটি কাউন্টার রিকয়েল মেকানিজম স্প্রিং, ৪৭ রাউন্ড অ্যামুনেশন, ৫২টি খালি খোসা, চারটি মোবাইল ফোন এবং দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

বর্তমানে রাঙামাটির দুর্গম পাহাড়ে ভোর ৪ টা থেকে ইউপিডিএফ (মূল) দলের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ালো রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ লিমিটেড

বরকলে অপহরণ হত্যা চেষ্টা মামলায় দুজন কারাগারে

রাঙামাটিতে দুই গ্রুপের সংঘর্ষ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৮ নেতা বহিষ্কার

রাঙামাটি আওয়ামী লীগের সম্মেলন কাল / পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলররা হাজির রাঙামাটি শহরে

২০২৩ সাল অগণতান্ত্রিক অবৈধ সরকার পতনের বছর

জুরাছড়িতে পার্বত্য উন্নয়ন ও সম্প্রীতির রাষ্ট্র গড়ার অঙ্গীকার দীপেন দেওয়ানের

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

সন্ত্রাস দমনে বিলাইছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান

রাজস্থলীর গাইন্দ্যা শিশু সদনে অনাথ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: