বুধবার , ২৫ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারের পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২৫, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় একটি পুকুর থেকে মোহাম্মদ লাদেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকাল ৭টার দিকে সমবায় ডিঘি নামক পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত লাদেন চকরিয়ার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুরিটিক্কা পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম এজহারুল ইসলাম। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। স্থানীয়দের ধারণা, লাদেনকে হত্যা করে পুকুরে ফেলা হতে পারে অথবা এটি হতে পারে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা। তবে পুলিশ বলছে, সব দিক মাথায় রেখেই তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘরে ফিরে ফুলেল সংবর্ধনা পেল দেশ সেরা রাঙামাটির মেয়েরা

রাঙামাটিতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন: কতটা গুরুত্বপূর্ণ?

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন

সাজেকে নিউমোনিয়ায় শিশু ও ডায়রিয়ায় যুবকের মৃত্যু

নির্বানপুর বন ভাবনা কেন্দ্রে ২৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে উপজেলা পরিষদের সংবর্ধনা

সটসার্কিটে পুড়লো ১৪ বসতঘর, জানেন না বিদ্যুতের আবাসিক প্রকৌশলী!

কাপ্তাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: