শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১২, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বাঘাইছড়ি বায়তুশ শরফ মিলনায়তন কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সদর মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবসার হোসেনের সঞ্চালনায় বক্তারা ইনসাফভিত্তিক সমাজ গঠনে কুরআন ও সুন্নাহর ভূমিকা তুলে ধরেন।

বক্তারা বিগত ২০২৪ সালের আগস্ট বিপ্লবের শহীদদের অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

সম্মেলনে বাঘাইছড়ি উপজেলার ওলামা-মাশায়েখ বিভাগের আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা ইকবাল করিম, সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন এবং অর্থ সম্পাদক হিসেবে মাওলানা সুলতান আহাম্মেদ মনোনীত হন।

অনুষ্ঠান শেষে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতীব মুফতী সোলাইমান খান দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির দূর্গম পাহাড়ে শিক্ষা ও সড়ক উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগ

মহালছড়ি জোনের আওতাধীন গোয়ামাহাট পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কাপ্তাইয়ে জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন 

বিলাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন

জুরাছড়ি জোন কমান্ডার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কাউখালীতে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষ বরণ 

জুরাছড়ি / মেয়ের বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ১

error: Content is protected !!
%d bloggers like this: