শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুলাই শহীদদের স্মরণ রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙ্গামাটি
জুলাই ১৮, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির অস্থায়ী কার্যলয় হতে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং সেখান থেকে উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মৌন মিছিল টি কার্যলয়ে এসে শেষ হয়। এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।

মিছিলে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে নিজ নিজ ব্যানারসহ মিছিলে অংশগ্রহণ করেন। পরে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা।

তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই সারা দেশে বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এই মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা আবারও নতুন করে উচ্চারিত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ চক্ষু ও মেডিকেল শিবিরে সেবা পেলেন সহস্রাধিক মানুষ

নির্বাচনের মৌসুম শুরু হয়েছে, তাই নির্বাচন নিয়ে আর তালবাহানা চলবে না- সালাহউদ্দিন আহমেদ

আজ মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করবে জেলেরা; কাল সকালে বাজারে মিলবে হ্রদের মাছ

বাঁশখালী’র পিএবি সড়কে এস আর পরিবহন চায় বাঁশখালী বাসী

মহালছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাকঘর

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটি কোতয়ালী থানার অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ২১

ইছামতি নদীর খাদের তীরে ঝুলে আছে কাউখালীর আবু তাহেরের ভাগ্য!

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে – পার্বত্য উপদেষ্টা

error: Content is protected !!
%d bloggers like this: