মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন বেড়ে ২২১ মেগাওয়াট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুলাই ২২, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

এবার ২ শত ২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান- ‘আজ (মঙ্গলবার) সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২১ মেগাওয়াট। তৎমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৯ মেগাওয়াট  এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে’। তিনি আরোও জানান- ‘এর আগে চলতি বছরে প্রথমবারের মতো গত ২০ জুলাই   রাত ৮টায় এই কেন্দ্রের ৫টি ইউনিট চালু করার পর   সর্বোচ্চ ২ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল’।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মঙ্গলবার (২২জুলাই) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০০.১৭ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭.৩৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫ টি ইউনিট পানির জন্য একসাথে চালু করা সম্ভব হতো না। চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমান বেশী হওয়ায় কাপ্তাই লেকে ধীরে ধীরে পানি বাড়ার ফলে গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হলেও গত ৯ জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হয়েছিল ৫টি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২ শত ১২ মেগাওয়াট। আবার গত ১৪ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১৮ মেগাওয়াট এবং ২০ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২০ মেগাওয়াট। আজ মঙ্গলবার  (২২ জুলাই) বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২১ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

রাজস্থলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

জুরাছড়ি প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃত্বে নিত্যানন্দ ও ধন কুমার

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা

জুলাই গনঅভ্যুত্থানে আহত ছাত্রের পাশে রাজনগর বিজিবি জোন

বান্দরবান সেনা রিজিয়নের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি

দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

বান্দরবানে কেএনএফ ঘাঁটি থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কাপ্তাইয়ে জোন কমান্ডার’স স্কলারশিপে অংশ নিল ৫৪৮ শিক্ষার্থী

error: Content is protected !!
%d bloggers like this: