বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ মহালছড়ি সেনা জোনের

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ২৪, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৩ জুলাই) উপজেলার পঙ্খীমুড়া এলাকায় বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকটি পরিচালনা করা হয়।

মহালছড়ি সেনা জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাসের পরিচালনায় সকাল ৯:৩০ ঘটিকায় শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রমটি দুপুর ১২ ঘটিকা পর্যন্ত চলমান থাকে। এতে মোট ৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়। যাদের মধ্যে ১১ জন বাঙালী এবং ৩১ জন চাকমা,মারমা,ত্রিপুরা সম্প্রদায়ের সদস্য ছিলেন।

এ সময় চুলকানি(স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি, কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যাথা, মাথা ব্যাথা, দাঁত ব্যাথা সহ শারীরিক দূর্বলতার চিকিৎসা প্রদান করা হয়।

এই কার্যক্রমে স্থানীয় জনগণের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অত্যন্ত সন্তোষজনক। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ স্বরুপ। মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানান, সেনাবাহিনির নিয়মিত এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি সমৃদ্ধি উন্নয়নে ধারাবাহিকতায় যে অবদান রেখে চলছে এই উদ্যোগ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্যঞ্চলে অনেক প্রাথমিক বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ হয়েছে-দীপংকর তালুকদার এমপি 

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে পুষ্টিকর খাবার বিতরণ 

ওমএমএসের চালের জন্য মানুষের দীর্ঘ সারি কাপ্তাইয়ে

জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবসে দেশব্যাপী কর্মসূচি

পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা পেলেন মারুফ আহমেদ

সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ

রামগড়ে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ৪৩ বিজিবি

রামগড়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

error: Content is protected !!
%d bloggers like this: