রবিবার , ২৭ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ২৭, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জাবারাং কল্যাণ সমিতি ও স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা।

জাবারাং কল্যাণ সমিতির কো ফোকাল বিদ্যুৎ জ্যোতি চাকমার সভাপতিত্বে ত্রিশূল চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জগদীশ চাকমা এবং রেনুকা চাকমা। সভায় স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য এবং নিরবচ্ছিন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তারা মাইসছড়ি-ক্যায়াংঘাট ব্রীজ ও সড়ক থেকে কেন্দ্র পর্যন্ত সংযোগ সড়ক এবং সিঁড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে রোগী ও গর্ভবতী মায়েরা সহজে কেন্দ্রে পৌঁছাতে পারেন। ২৪ ঘণ্টায় যাতে ডেলিভারি সেবা নিশ্চিত করতে পারে সে জন্য সোলার প্যানেল অথবা জেনারেটর স্থাপনের প্রয়োজনীয়তা, কেন্দ্রের নিরাপত্তা ও স্থায়ী কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সীমানা প্রাচীর নির্মাণের সহ বর্তমানে বন্ধ থাকা প্রয়োজনীয় ঔষধ সরবরাহ পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে জোর আলোচনা হয়।

এছাড়াও সভায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে টেকসই সেবা নিশ্চিত করার নানা প্রস্তাব উঠে আসে।

এই সভা স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন ও জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি জোনের হেডম্যান- কারবারী সম্মেলন অনুষ্ঠিত

মোমবাতি প্রজ্জ্বলন করে পূজা মন্ডব উদ্ধোধন করেন জেলা পরিষদ সদস্য অনিল বরণ চাকমা 

সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দানোৎসবে জুরাছড়ি জোন কমান্ডারের অংশগ্রহণ: সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার প্রত্যয়

নানিয়ারচরে চার ব্যাবসায়ীকে জরিমানা

লংগদু সরকারি কলেজ / স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

গুইমারায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার 

জুরাছড়িতে শান্তি চুক্তি উপলক্ষে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

কাপ্তাইয়ে সেরা চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়

মহালছড়ি ও মাইসছড়িতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময়,আর্থিক উপহার প্রদান

স্থানীয় যে ভোটার তালিকা রয়েছে তা ধরেই পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে

error: Content is protected !!
%d bloggers like this: