বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ৪, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ  কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা  হিলফ্লাওয়ার এর উদ্যোগে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৪ ডিসেম্বর) বর্নাঢ়্য র‍্যালী, আলোচনা সভা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথির  বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জিসান বিন মাজেদ। এসময় তিনি  বলেন, সমাজের দায়িত্বশীল সকলের প্রচেষ্টাই প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে মূল স্রোত দ্বারায় সম্পৃক্ত করার জন্য সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে একদিন প্রতিবন্ধি নারী-পুরুষরাও সমাজের অন্য দশজন মানুষের মতো নিজের প্রতিভা বিকশিত করতে সক্ষম  হবে।

কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  নাজমুল হাসানের  সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর  সাবেক  চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  রিনি চাকমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবিতে প্রার্থী বারেক সরকারের সংবাদ সম্মেলন

এইচএসসিতে ব্যবসায় শিক্ষায় চট্টগ্রাম বোর্ডে ষষ্ঠ কাপ্তাইয়ের পরমা

রাঙামাটি পৌরসভায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

‎১৭ বছর পর দেশের মাটিতে তারেক / নিরাপদ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাইলেন তারেক রহমান

রাইখালিতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙামাটির কাপ্তাইয়ে মারমা নারীকে গণধর্ষণের বিচারের দাবি পিসিসিপির

বাঘাইছড়িতে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

বিলাইছড়িতে তথ্য অফিসের শিশু অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

error: Content is protected !!
%d bloggers like this: