মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আজাদী সম্পাদক এম এ মালেক সংবর্ধিত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

একুশে পদকে ভূষিত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, শিক্ষা এমন একটা অস্ত্র, যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে।শিক্ষার কোন বিকল্প নেই, এটা সবচেয়ে শক্তিশালী।

তিনি আরোও বলেন, শিক্ষার্থী তোমরা আমাদের বর্তমান। এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। মা,বাবা এবং পুজনীয় শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করবে। তোমরা বই পড়বে, বই পড়লে জ্ঞান বৃদ্ধি পাবে, ফলে নতুন নতুন জিনিস জানতে পারবে। জীবনে স্বপ্ন দেখতে হবে, তবে ঘুমে নয়, জেগে জেগে স্বপ্ন দেখতে হবে।

তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট এর গর্ভনর মিসেস কামরুন মালেক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, স্কুলের দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী ও খোরশেদুল আলম কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

এর আগে স্কুলের সংগীত শিক্ষক জ্যাকলিন তনচংগ্যা ও ঝুলন দত্তের পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে সংবর্ধিত অতিথি এম এ মালেক এবং মিসেস কামরুন মালেক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৪ টি হাউস বিভক্ত হয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়ায় ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন

বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাঙামাটিতে ফের বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ আটক-২

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছেন ৯০ পরিবার 

অনিশ্চয়তায় শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, উন্মুক্ত থাকবে সব কটেজ, নিরাপত্তা থাকবে কড়াকড়ি

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫℅ কোটাসহ বিভিন্ন দাবীতে রাঙামাটিতে ছাত্র সমাবেশ

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৭১৩ পরীক্ষার্থী

পাহাড়ে ধর্ষণচেষ্টা ইস্যুতে অবরোধে অস্থিরতা: অভিযোগ পাল্টা অভিযোগ, নেপথ্যে কী?

error: Content is protected !!
%d bloggers like this: