রবিবার , ১৭ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসা মায়ের পুজা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

পাঁঠা বলির মাধ্যমে রবিবার (১৭ আগস্ট) রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির এবং চন্দ্রঘোনা মিশন এলাকা ও শীলছড়ির ওয়াগ্গাতে সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত সম্পন্ন হলো হিন্দু দেবতা সর্পদেবী মনসার পুজা। এ উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে ।

এই বছর কাপ্তাই উপজেলার ৫টি  ইউনিয়নে ২ শতাধিক পাঁঠা ছাগল এবং হাঁস বলির মাধ্যমে সনাতন ধর্মালম্বীরা মনসার পূজা করেছেন বলে জানা যায়।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, সকালে মন্দিরে পুজা শেষে এরপর বলি দেওয়া হয়েছে। এইখানে ৬৩ টির মতো ছাগল বলি দেওয়া হয়েছে।

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু  জানান, এবছর এই মন্দিরে প্রায় ৭০ টির মতো ছাগল বলি দেওয়া হয়েছে এবং কিছু হাঁসও বলি দেওয়া হয়।

চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক অভিজিৎ দাশ কিষান জানান, এই বছর মিশন এলাকায় ৩০ টি ছাগল বলি দেওয়া হয়েছে।

কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকার ইউপি সদস্য নীল কান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপো এলাকায় ১৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শ্রাবন মাসের ১ তারিখ হতে মনসার পুজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে মনসার পুঁথি পাঠ শেষে সনাতন সম্প্রদায়ের লোকজন শ্রাবন মাসের শেষে এই পুজা করে থাকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

কোতয়ালী থানার অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৬, গাঁজা উদ্ধার

জুরাছড়ি ইউনিয়নে স্থানীয় সরকার দিবস পালিত

নুরমোহাম্মদকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিল উপজেলা প্রশাসনের

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বন্ধুসভার মানববন্ধন ‎

রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

দূর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো সমাজের মঙ্গল বয়ে আনতে পারে না-সামশুদ্দোহা চৌধুরী

রবি টাওয়ারে উঠে বিদ্যুৎপৃষ্ট হলো নানিয়ারচর ইসলামপুরের তিন কিশোর বন্ধু 

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্যসহ একজন আটক

error: Content is protected !!
%d bloggers like this: