শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ২ তরুণীর বিষপান একজনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৩০, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

রাঙামাটিতে বিষপানে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম রিনা চাকমা। শুক্রবার রাতে শহরের চম্পকনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটি প্রেমঘটিত বলে ধারণা স্থানীয়দের।

জানা যায়, রিনা রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় একটি বিল্ডিংয়ের নিচতলার কক্ষে ভাড়ায় থেকে কলেজে পড়ালেখা করত। শুক্রবার তার বান্ধবী বৈশাখী চাকমাকে সেখানে ডেকে নিয়ে যায় রিনা। বৈশাখী শহরের চক্রপাড়ায় থাকে। এরপর রাত ১১টার দিকে দুজনেই আত্মহত্যার জন্য কীটনাশক ওষুধ পান করলে তাদের গোঙানি শব্দে বিল্ডিংয়ের অন্যান্যরা দৌঁড়ে গিয়ে দেখতে পান মেয়ে দুটি অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাৎক্ষণিক দুজনকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান স্থানীয়রা। তবে তখন মেয়ে দুজনের কারও অভিভাবক ছিলেন না। পরে অবস্থার চরম অবনতি হলে শনিবার দুপুরে প্রথমে রিনা চাকমাকে চট্টগ্রাম পাঠানো হলে পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান।

তিনি জানান, পরে বৈশাখী চাকমার অবস্থার অবনতি হলে এদিন বিকালে তাকেও চট্টগ্রাম পাঠানো হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। রিনা চাকমা জেলার বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার মেয়ে এবং বৈশাখী চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মৃত রাজেশ^র চাকমার মেয়ে বলে জানা গেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা না গেলেও এটি প্রেমঘটিত হতে পারে বলে জানান স্থানীয়রা।

তবে এ ঘটনায় এখনো তাকে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন

দূর্গম মাইন্দারছড়া বিওপির সন্নিকটে ব্রীজ মেরামত করলেন কাপ্তাই ৪১ বিজিবি 

দীঘিনালার মধ্যবানছড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পিং

দীঘিনালায় ইপিআই কর্মসুচির ওরিয়েন্টেশন কর্মশালা

রাঙামাটিতে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

কৃষকের মুখে সোনালী হাসি  / কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলন

রামগড়ে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা করলেন এমপি কুজেন্দ্র

দীঘিনালায় বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে বিএনপি

কাপ্তাই থানা পুলিশ’র অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: