বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মেদাকচ্চপিয়া ন্যাশনাল পার্ক পরিদর্শন করেছেন ইউএনও

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ( ন্যাশনাল পার্ক) পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান। এসময় পার্কে ভ্রমণপিপাসু প্রকৃতিপ্রেমি পর্যটকদের জন্য গাছের চারা রোপন ও পার্কের লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

৩ সেপ্টেম্বর ( বুধবার) দুপুর ১টার দিকে পার্কে আসেন ইউএনও মোঃ আতিকুর রহমান। এসময় মেরিন ফিসারিজ অফিসার মোসাদ্দিকুল ইসলাম, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম,  সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ আকতার কামাল, সদস্য সেলিম উদ্দিন, এফজি নয়ন ইসলাম মানিক, শামিম মিয়া, মোঃ হাসান আলী, হেডম্যান মকতুল হোসেন, সিপিজি নুরুল হোসেন বাবুলসহ বিভিন্ন কর্মকর্তা, স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে পার্কের লেকের পশ্চিম পাশে পর্যটকদের সুবিধার্থে গাছের চারা রোপন ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় মোঃ আতিকুর রহমান পার্কের লেক পর্যবেক্ষণ করে বলেন, জেলায় সবুজ বেষ্টনী সৃজন প্রতিবেশ পুনরুদ্ধার ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় মুলত এ কর্মসুচী হাতে নেয়া হয়েছে। কারন মানুষ বিনোদন চায়। ভ্রমণপিপাসু, প্রকৃতিপ্রেমি এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে। ফলে ভ্রমণপ্রিয়দের বিনোদনে পরিবেশ উন্নয়নসহ সরকার পর্যটনখাত সম্প্রসারণে কাজ করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পাহাড় ধসের সম্ভাবনায় এলাকা পরিদর্শনে ডিসি ও এসপি

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” 

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে দেড় লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

রাবিপ্রবিতে বিশ্বমানের ৯ গবেষক শিক্ষককে সংবর্ধনা  

কাপ্তাইয়ে ট্রাফিক পুলিশের আয়োজনে পরিবহন চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ কাপ্তাই নারানগিরি মুখ পাড়া ভাঙ্গন রোধে আরসিসি ব্লক স্থাপন

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগীতায় রামগড় ৪৩ বিজিবি চ্যাম্পিয়ন 

রেকর্ডীয় জমি দখলের অভিযোগ পৌর যুবদল নেতার বিরুদ্ধে

error: Content is protected !!
%d bloggers like this: