শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ মধু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার, আরণ্যক কুটির ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তরা সমবেত হয়ে নানা কর্মসূচিতে অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, সূত্রপাঠ, দান-ধ্যান, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন। ভোর থেকেই ভক্তরা শুদ্ধাচার মেনে পরিবার-পরিজন নিয়ে বিহারে আসেন এবং পূজা-অর্চনায় অংশ নেন। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধের নিকট অর্ঘ্য নিবেদন ও ধর্মদেশনা প্রদান করেন। ভক্তরা বুদ্ধের উদ্দেশ্যে ফল, ফুল, খাদ্য ও মধু দান করেন। ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী, প্রভু বুদ্ধের জীবদ্দশায় ভক্তরা একত্রিত হয়ে প্রথমবারের মতো মধু দান করেছিলেন। সেই থেকে ভিক্ষুদের প্রতি মধু দান ও এ দিনকে স্মরণ করে পালিত হয় মধু পূর্ণিমা।

রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া, ঘিলাছড়ি, গাইন্দ্যা ও সদর এলাকায় অবস্থিত বিভিন্ন বিহারে পূজা-অর্চনার পাশাপাশি ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক। ধর্মীয় ভেদাভেদ ভুলে সমাজে সাম্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য বুদ্ধের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মধু পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে রাত অবধি ভক্তরা পরিবার-পরিজন নিয়ে বিহার আঙিনায় অবস্থান করেন এবং ভক্তিগীতি পরিবেশন করেন।

রাজস্থলীতে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে পালিত হওয়া এই শুভ মধু পূর্ণিমা উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে গভীর আনন্দ ও ভক্তির আবহ তৈরি করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবৈধ অস্ত্রধারীদের কাজ আতংক তৈরী করে ত্রাস সৃষ্টি করা- দীপংকর তালুকদার

জাতীয় শোক দিবসে রাঙামাটি প্রেসক্লাবের আলোচনা ও দোয়া মাহফিল

একাদশে ভর্তির ফল প্রকাশ

রাঙামাটিতে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে টাইব্রেকারে সদরকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিলাইছড়ি

বৃদ্ধ মা বাবাকে মারধর ও জমিজামা কেড়ে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

বিজিবি মারিশ্যা জোন কর্তৃক বিপুল পরিমান সেগুন কাঠ আটক

কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন সাইথোয়াই অং চৌধুরী

ঘরে ফিরে ফুলেল সংবর্ধনা পেল দেশ সেরা রাঙামাটির মেয়েরা

রাঙামাটি আসনে বিএনপি বিজয়ী হলে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে– দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: