মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে রেফার করতে হবে: রাঙামাটি সিভিল সার্জন

প্রতিবেদক
প্রতিনিধি, রাঙামাটি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন নূয়েন খীসা বলেছেন, রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন না করে রেফার করা উচিত নয়। তিনি বলেন, মেডিকেলের এই গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা থাকা প্রয়োজন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটির আয়োজনে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত মতামতসমূহ উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, ১০০ শয্যার বিপরীতে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ২০০ রোগী ভর্তি থাকেন। উপজেলা পর্যায়সহ বিভিন্ন স্থান থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন।

আলোচনায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এজেন্টদের হয়রানি বন্ধ, নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিতকরণ ও ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের হেল্প ডেস্ক চালু, চিকিৎসকদের ডিউটি শিডিউল মেনে চলা, খাবার পরিবেশনে স্বাস্থ্যবিধি মানা, টেস্ট রিপোর্টে রোগীর নামের ভুল সংশোধন, বিশুদ্ধ পানি সরবরাহ, পর্যাপ্ত হুইলচেয়ার সরবরাহ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পদায়ন, হাসপাতালের প্রবেশমুখে পাবলিক টয়লেট স্থাপন, স্কুল হেলথ প্রোগ্রাম চালু, টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন, জনবল সংকট নিরসন ও পরিচ্ছন্নতা বজায় রাখাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন সনাকের স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ান, সনাক সদস্য রনজিত নাথ, মোহাম্মদ আলী, এসিজি স্বাস্থ্য সমন্বয়কারী রিচি হাওলাদার, এসিজি সদস্য তানি বড়ুয়া ও শাহরিয়ার ইমন রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সেবার মান উন্নয়নে সভায় আলোচিত বিষয়গুলো সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হলে জনগণ আরও উন্নত চিকিৎসা সেবা পাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে নামল প্রমোদ তরী রয়েল অ্যাডভেঞ্চার

সরকার কাপ্তাই ও পাহাড়ী পরিত্যক্ত জায়গায় নতুন নতুন সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে–সচিব

সেনাবাহিনী সর্বদা পাহাড়ে ও সমতলে অসহায়দের পাশে আছে

কাপ্তাই অফিসার্স ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠান

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে অনুদান প্রদান সবুজ মারমার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ

কাপ্তাইয়ে জাতীয় শিশু  পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন 

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: