শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে নোটারির মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টা; দুই পক্ষকে জরিমানা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টার অভিযোগে এক মেয়ে (১৭) এর বাল্যবিবাহ বন্ধ করে দুই পক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন।

তিনি জানান, খাগড়াছড়ির জেলা প্রশাসক স্যারের নির্দেশে উপজেলার থলিবাড়ি গ্রামে বাল্য বিয়ের আয়োজন চলছে এমন নির্দেশনা পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়িতে বর ও কনে পক্ষের লোকজন থাকলেও পালিয়ে যান বিয়ের আয়োজক বর ও কনের বাবা। কাগজপত্র যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী পৃথক দুই মামলায় মেয়ের নানা আবুল হাশেমকে ৫০ হাজার  এবং ছেলের ভাই মোঃ মনির হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। একই সঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে তারা মুচলেকা দেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, তথ্য গোপন করে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়ানো হলেও তা আইনসিদ্ধ নয়। অভিভাবকদের অনেকেই বিষয়টি জানেন না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে মাদক বিরোধী ‘ম্যারাথন দৌড় প্রতিযোগীতা’ অনুষ্ঠিত

রাঙামাটিতে শ্রমিক ইউনিয়নের ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

আবারো দলীয় মনোনয়ন পেলেন পাহাড়ের বর্তমান তিন এমপি

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও হাসনাত জাহান

উন্নয়নের ছোঁয়ার বাইরে যমুনাছড়ির বম জনগোষ্ঠী

বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই মেমেসিং মারমার এসএসসি পাশ

হ্যাচারি পাড়ায় দু’পক্ষের মারামারিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কর্মতৎপরতার প্রতি সাধুবাদ জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা

ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত

error: Content is protected !!
%d bloggers like this: