বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে দূর্গা পূজার নিরাপত্তায় উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা সভা

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

আসন্ন দূর্গা পূজার নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, ওসি সাইফুর রহমান সোহাগ, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এজহার মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিবলী সফিউল্লাহ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব।

সভায় কাউখালী উপজেলার হিন্দু সম্প্রদায়ের চারটি মন্দিরের প্রতিনিধি, বৌদ্ধ বিহারের ভিক্ষুগণ ও এলাকার বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় পূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। তাছাড়া পূজার নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তাও কামনা করেন ইউএনও। এসময় চার মন্দিরের জন্য জেলা প্রশাসনের দেয়া দুই মেঃ টন খাদ্য সাহয়তার কথা ঘোষনা করেন।

অপরদিকে আগামী ৬ অক্টোবর থেকে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্নিমা উপলক্ষে উপজেলার চার ইউনিয়নের ১৫৭ টি বৌদ্ধ বিহারের জন্য ৭৮.৫ মেঃ টন খাদ্য সহায়তার কথা উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পূজামন্ডপ পরিদর্শনে ইউএনও

বিলাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক আটক

বাঘাইছড়ি পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ-১

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ২৫০ মিটার গাড়া জাল জব্দ ও ধ্বংস

কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়াতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

লক্ষ্মীছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / দুর্গম লক্ষ্মীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটি গঠন

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

error: Content is protected !!
%d bloggers like this: