শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ

দীর্ঘ ১১ দিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করার পর অবশেষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান শুক্রবার সকাল ১০ টায় এই প্রতিবেদককে জানান, আজ সকাল ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.২২ ফুট মীনস সি লেভেল থাকায় অর্থাৎ বিপদসীমার নীচে থাকায় এদিন সকাল ৮ টায় কেন্দ্রের ১৬ টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর  দুপুর আড়াইটায় তৃতীয়  বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী  পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তী কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় লেক তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমান সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: