শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকার রামপাহড়ের গহীন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ৮ ফুট লম্বা এবং এর ওজন ৬.৫ কেজি বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এসিএফ আবু কাওসার বাপ্পি, কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যের রাম পাহাড় এলাকায় অবমুক্ত করেন। এসময় বন বিভাগ এবং Wildlife and snake rescue team in Bangladesh (WSRTBD) সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টায় রাঙামাটি সদর উপজেলার একটি বাসা বাড়ি থেকে Wildlife and snake rescue team in Bangladesh এর রেস্কিউয়ার টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

এসময় এসিএফ আবু কাওসার বাপ্পি বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণী অবমুক্ত, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি। সকলকে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: