বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে শারদীয় দূর্গা পূজা উদযাপন ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে মাসিক আইন শৃঙ্খলা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।

সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, বাঘাইছড়ি প্রেস ক্লাব এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় ইউএনও আমেনা মারজান জানান, দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন ও প্রদান, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চোরাচালান রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: