বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, নানিয়ারচর, রাঙামাটি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আতাউর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা।
‎
‎বক্তারা টাইফয়েড রোগের ঝুঁকি ও প্রতিরোধে টিকা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সময়মতো টিকা গ্রহণ করলে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষকে এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তারা এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন। তারা একযোগে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যাম্পেইন সফল করার ওপর জোর দেন।
‎
‎আয়োজকরা জানান, সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গ্যাভি (Gavi), পাথ (PATH), ইউনিসেফ (UNICEF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর সহায়তায় এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবসে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম দুই সপ্তাহে (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় টিকাদান কেন্দ্রে, আর পরবর্তী দুই সপ্তাহে (০১-১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে গ্রাম ও শহরের নিয়মিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শিক্ষক দিবস উদযাপন 

কাউখালী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

নানিয়ারচরে কিশোর কিশোরীদের অভিভাবকদের নিয়ে কর্মশালা

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

জনগণের ইচ্ছা যেটা জোড়ালো হবে সরকার সে দিকে নজর দিবে– ধর্ম উপদেষ্টা

আঞ্চলিক পরিষদে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

মহালছড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ধানের শীষের পক্ষে প্রচারণা

মহালছড়ি জোনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

কাউখালীর দুর্গম ডোবাকাটায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন 

error: Content is protected !!
%d bloggers like this: