বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমাতে ৩ দিনের আল্টিমেটাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

জনদূর্ভোগ লাগবে দ্রুত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমাতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য। আজ বৃহষ্পতিবার সকালে এ সংগঠনের ব্যানারে রাঙামাটির সাধারণ জনগণের পক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তারের কাছে জমা দেয়া হয়। এ সময় রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক জুই চাকমা, ডাঃ মোহাম্মদ ইব্রাহিম, পলাশ চাকমা, নুরুল আবচার, শাখাওয়াত হোসেন, মোঃ বাদশা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, রাঙামাটি জেলায় অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে দীর্ঘদিন যাবত ড্রেজিংয়ের ব্যবস্থা না হওয়ায় তলদেশ ভরাট হয়ে গেছে। হ্রদ সৃষ্টির সময় হ্রদের পানির ধারণ ক্ষমতা ছিলো ১০৯ ফিট। কিন্তু ক্রমান্বয়ে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে কাপ্তাই হ্রদের পানি ১০৫ থেকে ১০৬ ফিট হলেই পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে বর্ষা মৌসুমে রাঙামাটি পৌর এলাকাসহ লংগদু, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার হাজার হাজার বসতঘর ও বিস্তীর্ণ এলাকা জুরে ফসলী জমি পানিতে তলিয়ে যায়।

চলতি বছরও অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় প্রায় দুইমাস যাবত হাজার হাজার মানুষ পানিতে তলিয়ে আছে। এতে মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। পানিবন্দি মানুষের  স্বাভাবিক জীবন যাত্রা, শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।

এছাড়াও গত দুইমাস যাবত হ্রদের পানিতে ডুবে আছে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু। যার ফলে রাঙামাটির পর্যটন ব্যবসায় ধ্বস অব্যাহত রয়েছে। আসন্ন দূর্গাপুজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি থাকলেও পর্যটকদের আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে থাকায় পর্যটন ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এসময় জনগণের দূর্ভোগ লাগবে এবং পর্যটন ব্যবসার ধ্বস ঠেকাতে আগামী ৩ দিনের মধ্যে কাপ্তাই হ্রদের পানি কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আনার আল্টিমেটাম দেয়া হয়।

অন্যথায় ভুক্তভোগী সাধারণ জনতাকে সাথে নিয়ে আরো জোরালো আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই বছর পর বৈসাবি উৎসবের রং পাহাড়ে

জুরাছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করেছে গ্রামবাসী; থানায় মামলা

রামগড়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

খাগড়াছড়িতে সমবায় অফিসারের অনিয়মের তদন্ত দুই মাসেও আলোর মুখ দেখেনি

মেধাবি শিশু রুজির ২টি কিডনী নষ্ট, সাহায্যের আবেদন 

সার্বজনীন সুবর্ণ মৈত্রী বিহারে রাজস্থলী উপজেলা বিএনপি কর্তৃক অনুদান প্রদান

কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ

ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে মহালছড়ি বিএনপির চিকিৎসা সহায়তা প্রদান

রামগড় স্থলবন্দর প্রকল্প: ভূমি অধিগ্রহণমূল্য কম নির্ধারণে এলাকায় অসন্তোষ

error: Content is protected !!
%d bloggers like this: