শনিবার , ১১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জনগণের ভোটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব- ভিপি বাহাদুর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১১, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী প্রচারণায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি শহিদুল আলম বাহাদুর।

এসময় তিনি বলেন, “জনগণের ভোটে বিজয়ী হয়ে আমরা ন্যায়, আদল ও সুশাসনের ভিত্তিতে একটি কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

প্রচারনাকালে  ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি তৈয়ব উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুনর রশিদ, সেক্রেটারি মোহাম্মদ খোবাইব, জামায়াত নেতা মমতাজ উদ্দিন মহসিন, নুরুল হক নুর, শ্রমিক নেতা জয়নাল আবেদীন, যুব বিভাগের সভাপতি মনছুর আলম সাঈদসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক সভা, গজালিয়া, ইছাখালি, পাহাশিয়া খালিসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন ভিপি বাহাদুর।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

চিৎমরমে উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও উঠান বৈঠকে ইউএনও 

রাজস্থলীতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

স্বৈরাচারী হাসিনার সঙ্গে মঈন-ফখরুদ্দিনের বিচার দাবি ওয়াদুদ ভূঁইয়ার

মহালছড়িতে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাচনী প্রচারণা

রাঙামাটির কোতোয়ালী থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫৮ পদে ৪৪২৮ জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

পাহাড়ের মানুষ অনিশ্চিয়তা ও নিরাপত্তায় ভোগছে – মোনঘরের সুবর্ণজয়ন্তীতে সন্তু লারমা

খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাউখালীতে অসহায় ও দুস্থদের মধ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা 

error: Content is protected !!
%d bloggers like this: