সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আগামী ১৫ অক্টোবর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় আগামী ১৫ অক্টোবর বুধবার বিকেল ৪ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজক।

এতে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়া সারেগামাপা এর শিল্পী চট্টগ্রামের শুভ দাশ। এছাড়া চট্টগ্রামের নন্দিত কন্ঠ শিল্পী বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা, কন্ঠ শিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলামও  সেদিন চ্যারিটি শো তে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চ্যারিটি শো উদযাপন কমিটির আহবায়ক আনিছুর রহমান এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত জানান, চ্যারিটি শো উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ পোস্টার লাগানো হয়েছে। এছাড়া টিকিট বিক্রি কার্যক্রম চলছে।

চ্যারিটি শো উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক বেতার ও টিভি শিল্পী মো: রফিক ও সদস্য সচিব মংচাই মারমা বলেন, আমরা মানবিক কাজ হিসাবে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি উপচে পড়া দর্শক এই শো উপভোগ করবেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো: রুহুল আমিন বলেন, চ্যারিটি শো হতে প্রাপ্ত অর্থ অসুস্থ শিল্পী ফনিন্দ্র লাল ত্রিপুরার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এটি একটি মানবিক কাজ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের ওরিয়েন্টেশন 

মহালছড়িতে দুই গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, সহায়তার আশ্বাস

কাপ্তাইয়ে ৮৪ লিটার মদসহ সিএনজি জব্দ

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি: বাঘাইছড়ি বিএনপির ব্যতিক্রমী আয়োজন

৪৭ বছরের গৌরবগাথা: মহালছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটি বিএনপির সভাপতি হলেন দীপন সম্পাদক মামুন

বৈসাবি: উৎসবের নিরাপত্তায় সম্প্রীতি ও আস্থার প্রতীক সেনাবাহিনী

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষা উন্নয়ন ও সবুজ প্রকৃতি গড়তে মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তা

রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু

error: Content is protected !!
%d bloggers like this: