সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

২ কোটি টাকা জালিয়াতি: ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৩, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার অধিগ্রহণের টাকা অবৈধভাবে তুলে নিতে সহায়তা করার অভিযোগে ঈদগাঁও উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রায় ২ কোটি টাকার চেকের জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতে সহায়তা করার অভিযোগ এনেছেন এ মামলার বাদী মোহাম্মদ মনজুর আলম।

বাদীর নালিশী দরখাস্ত অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তারা আদালতের দেওয়া আদেশ অমান্য করে একটি দালাল চক্রের মাধ্যমে অধিগ্রহণের টাকা উত্তোলন করতে সহযোগিতা করেন। দালাল চক্রের সদস্যরা জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় ২ কোটি টাকার চেক ইস্যু এবং উত্তোলনে সরকারি কর্মকর্তাদের সহায়তা পান বলে অভিযোগ করা হয়েছে।

দায়েরকৃত এ মামলায় বিমল চাকমা ছাড়াও অভিযুক্ত রয়েছেন, কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শিশির স্বপণ চাকমা(৪৫), অফিস সহকারী মোহাম্মদ ইমরান(২৭) ও ইয়াছিন আরফাত(৩০।

মামলাটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে THE CRIMINAL LAW AMENDMENT ACT এর ৪ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে। যেহেতু এটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ, তাই মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা

রাঙামাটি আসনে দুই হেভিওয়েট প্রার্থী / দীপংকরের সম্পদ বেড়ে ৯ কোটি টাকা; স্ত্রীর র্স্বণের হিসাবের গড়মিল; কমেছে ঊষাতনের; আছে দুটি মামলা

কাউখালীতে বৌদ্ধদের প্রবারণা উৎসব সম্পন্ন

মহালছড়িতে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

কাপ্তাইয়ে ইয়াবাসহ একজন আটক 

পার্বত্য চট্টগ্রামের মানুষ ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল-ঊষাতন তালুকদার 

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

কাপ্তাই ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি শহরে পাহাড় ধসের সতর্কতা জারি; কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ

বিএনপি নেতা নোমানের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজমের শোক

error: Content is protected !!
%d bloggers like this: