বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ইউপিডিএফের চাঁদাবাজকে সেনাবাহিনীর হাতে দিলো জনতা

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ২৩, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে চাঁদা আদায়কালে ইউপিডিএফ চাঁদাবাজ বাত্যা রাম চাকমাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আটককৃত ব্যাতা রাম চাকমা রামগড় উপজেলার মরাকয়লা নামক এলাকার বাসিন্ধা দম কমর চাকমার ছেলে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকব্যক্তি নিজেকে ইউপিডিএফের চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জানা যায়, বাত্যা রাম চাকমা আজ সকালে স্থানীয় ব্যবসায়ী এক কৃষকের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করে। বিকালে চাঁদা সংগ্রহের জন্য আসলে খাগড়াবিল ও লালছড়ি এলাকার স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন।

স্থানীয়রা জানান, আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছিলেন। তাকে আটক করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এসব চাঁদাবাজ সন্ত্রাসী নির্মূলে ও তাদের থেকে নিরাপত্তা দাবী করেছেন।

এদিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিওন চাকমা ওই কৃষককে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সেনাবাহিনী কর্তৃক আটক কৃত চাঁদাবাজকে থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

ঈদগাঁওয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাবিপ্রবি’র ভিসি ও প্রো-ভিসি’র পদত্যাগ

বাঘাইছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৬ মাদক সেবী গ্রেপ্তার, মুচলেকায় ৩ কিশোরের মুক্তি

১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করে ভারতের রোহান আগরওয়াল এখন রুপসি কাপ্তাইয়ে

রাঙামাটিতে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শুক্রবার

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: