বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৩০, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে। কঠিন চীবর দান বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার বিকালে বেইন ঘরে চরকায় সুতা কেটে রাজবন বিহারে দুদিনব্যাপী এ উৎসবের চীবর বুনন উদ্বোধন করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা মঞ্জুলিকা খীসা।

‎কঠিন চীবরটি ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করে তা বৌদ্ধভিক্ষুদের সমীপে দান করা হবে শুক্রবার বিকালে। অনুষ্ঠানে অগণিত পুণ্যার্থীর ঢল নামছে। যোগ দিচ্ছেন কয়েকশ’ বৌদ্ধভিক্ষু। এটি রাজবন বিহারের ৪৯তম কঠিন চীবরদান উৎসব। প্রতিবছর প্রবারণা পূর্ণিমা শেষে কঠিন চীবর দানোৎসবের আয়োজন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা।

‎বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে চরকায় সুতা কেটে চীবর তৈরির উদ্বোধনের আগে দুপুরে ভিক্ষুসংঘের নিকট পঞ্চশীল (পাঁচ নীতি) গ্রহণ করেন চীবর তৈরিতে অংশ নেওয়া উপাসক-উপাসিকারা। এরপর সূত্র পাঠের মাধ্যমে বেইন ঘর উদ্বোধন করেন বনভান্তের উত্তরসুরি রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ জৈষ্ঠ বৌদ্ধভিক্ষুরা। এ সময় রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের কর্মকর্তা ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

‎চীবর দান অনুষ্ঠান ঘিরে খাবার দাবারসহ বসেছে বিভিন্ন প্রসার মেলা সামগ্রী। শুক্রবার বিকালে চীবরদান অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।

‎এদিকে রাঙামাটি রাজবন বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, হাসপাতালে ভর্তি ৬  

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ

ভারতে পালানো মহিষ উদ্ধার করে পাটোয়ারী পরিবারে ঈদ আনন্দ ফিরালো বিজিবি

কাউখালীতে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা ও র‌্যালী 

মানিকছড়ির ময়ূরখীলে সাংগ্রাই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙামাটি সরকারি কলেজের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে পিসিপি ও এইচডব্লিউএফের মানববন্ধন  

শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়াল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

রামগড়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকিতে কেইউজে’র উদ্বেগ

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি: বাঘাইছড়ি বিএনপির ব্যতিক্রমী আয়োজন

রাঙামাটিতে বেসরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

error: Content is protected !!
%d bloggers like this: