শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে সরকারি স্থাপনার আঙ্গিনায় মন্দিরের সাইনবোর্ড নিয়ে তোলপাড়

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ২১, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে পরিত্যক্ত সরকারি স্থাপনার আঙ্গিনা ও সরকারি খাস জায়গায় আচমকা মন্দিরের নামে সাইনবোর্ড স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সর্বমহলে।

সরেজমিন দেখা যায়, উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঈদগাঁও বাজারের প্রধান কেন্দ্রস্থল পাবলিক লাইব্রেরী ও কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখস্থ রাস্তার পূর্ব পাশের পরিত্যক্ত সরকারী স্থাপনার আঙ্গিনার উপর গেল বুধবার পাশ্ববর্তী কালি মন্দির একটি ধর্মীয় উৎসবের আয়োজন করে। এ সুযোগে উক্ত আঙ্গিনা ও পশ্চিম পাশের সরকারী খাস জমির উপর পৃথক দুটি সাইনবোর্ড স্থাপন করে।

যাতে উল্লেখ আছে তপশীল ভূক্ত জমি বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালত কক্সবাজার এর মোকদ্দমা নং-৩৫/৯৮ এর ০৩/১০/২০১৮ইং তারিখের রায় ডিগ্রী মূলে ঈদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির এই সম্পত্তির মালিক।

বাজারের ব্যবসায়ীরা ক্ষোভের সাথে জানান, সরকারী পরিত্যক্ত স্থাপনার আঙ্গিনা, পাবলিক লাইব্রেরী ও শহীদ মিনারের প্রবেশ পথের উভয় পাশের সরকারী খাস জায়গাটি যুগযুগ ধরে উপজেলার ক্ষুদ্র লাকড়ি ও কাঠ ব্যবসায়ীরা ব্যবহার করে আসছেন। তা কিভাবে মন্দিরের মালিকানার রায় হল বোধগম্য হচ্ছে না। তাদের শঙ্কা হয়ত তথ্য গোপন করেছেন মন্দির কতৃপক্ষ। তারা প্রশ্ন ২০১৮ সালে যদি আদালত এ রায় দেয়, তবে এতবছর পর কেন এ সাইনবোর্ড টাঙানো হল।

সচেতন জনগণের অভিমত আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের অস্থিরতার সুযোগে ধর্মীয় অনুভূতিকে পূজি করে মন্দির কতৃপক্ষ এ মূল্যবান জায়গাটি দখলের পাঁয়তারা করছেন। তারা অবিলম্বে উক্ত জায়গা সম্পর্কিত নথির তথ্য যাচাই পূর্বক প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান। ঈদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দি পরিচালনা কমিটির সভাপতি উত্তম রায় পুলক বলেন, জায়গাটির মালিক দলিল মূলে মন্দির। পরে সরকার খাস রেকর্ড করলে মামলার রায়ের মাধ্যমে জায়গাটি মন্দিরের মালিকানায় ফিরে আসে দাবি করেন।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, কিভাবে এ জায়গা নিয়ে রায় হল তা জানতে ভূমি অফিসে যোগাযোগ করতে বলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) শারমিন সোলতানার সাথে যোগাযোগ করা হলে বলেন, বিষয়টি তার নজরে এসেছে। ইতোমধ্যে সরকার পক্ষ হয়ে এ রায়ের বিরুদ্ধে আপীলের উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টিসিবির পণ্য কিনতে কাপ্তাইয়ে দীর্ঘ লাইন

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টার

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে  নানা আয়োজন

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে যুব রেড ক্রিসেন্ট ইউনিট সদস্যদের সনদ বিতরণ

লংগদুতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উযাপন

বন বিভাগ ও বিজিবির অভিযানে জ্বালানি কাঠসহ ট্রাক জব্দ

কাপ্তাইয়ে কর্নফুলী নদীতে নৌ বিজয়া র‍্যালীর মাধ্যমে প্রতিমা বির্সজন করলো ভক্তরা

৫ দফা দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

রাজস্হলীতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চলছে ভারী যানবাহন

১১ জুন কেপিএম সিবিএ নির্বাচন: প্রচার প্রচারণায় ব্যস্ত দুই শ্রমিক সংগঠন

error: Content is protected !!
%d bloggers like this: