রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান: মিললো ৭ কোটি টাকার লোন জালিয়াতির প্রমাণ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ২৩, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

রাঙামাটি লংগদু উপজেলা কৃষি ব্যাংকে কৃষকদের নামে ভুয়া ঋণ উত্তোলন, জালিয়াতি এবং ঋণ বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্তে প্রায় ৭ কোটি টাকারও বেশি লোন কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি দুদকের পাঁচ সদস্যের একটি তদন্ত দল লংগদু উপজেলা কৃষি ব্যাংকে হানা দেয়। অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন, তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক রাজু আহমেদ, উপ-সহকারী পরিচালক মো. বোরহান উদ্দীন এবং সহকারী পরিদর্শক আবু ছাদেক।

তদন্ত সূত্রে জানা যায়, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার নামে ভোটার আইডি ও ছবি সংগ্রহ করে একটি দালাল চক্র। পরে ওই কৃষকদের নামে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও, হাতে দেওয়া হয় মাত্র ২ হাজার টাকা। বাকি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা–ঢাকা দেয়।

কৃষি ব্যাংকের লোন বিতরণে ব্যাপক জালিয়াতি ও প্রণোদনা প্রকল্পে অনিয়মের বিষয়ে দুদক জানায়, এরই মধ্যে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে, যা যাচাই–বাছাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের নামে ভুয়া ঋণ, কাগজপত্র জালিয়াতি এবং ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় দালাল সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অর্থ বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

দুদকের কর্মকর্তারা বলেন— “যেসব অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউই ছাড় পাবেন না।”

স্থানীয় কৃষকদের দাবি—এ ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ন্যায়বিচার পায় এবং চক্রের সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

কেংড়াছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আনসার সদস্যদের সহায়তা প্রদান 

প্রধানমন্ত্রী সকল সংস্কৃতির সম্প্রদায়কে এক ছাতার নিচে ধরে রেখেছেন-পার্বত্য প্রতিমন্ত্রী 

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করার দাবি পিসিএনপি’র

চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

ঈদগাঁওয়ে মাদরাসা থেকে অবৈধভাবে বই বিক্রির অভিযোগ, বই ভর্তি গাড়ি জব্দ

বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান’র ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

বাঘাইছড়িতে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: