সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৮, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ। রাঙামাটি জেলা শহরে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে এই সংগঠনটি আত্ম-প্রকাশ করে। আজ সোমবার সকালে শহরের ক্যাফে লিং রেস্তোরায় প্রায় ২২জন টেলিভিশন জার্নালিস্টের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা দেওয়া হয়। ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম সামসুল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন একুশে টিভির স্টাফ রিপোর্টার সত্রং চাকমা। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সহসভাপতি, যুগ্ন-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদ নির্ধারণ করে কমিটি ঘোষণা দেওয়া হয়।

সাধারণ সম্পাদক সত্রং চাকমার সঞ্চালনায় আত্ম-প্রকাশ কমিটির সভায় সভাপতিত্ব করেন এস এম সামসুল আলম। সভায় সকল সদস্যদের পরামর্শক্রমে সংগঠনের গঠনতন্ত্র তৈরি ও একটি লগো তৈরি করার জন্য একটি কমিটি করে দেওয়া হয়। ওই কমিটি একমাসের মধ্যে গঠনতন্ত্র তৈরি করবেন।

টেলিভিশন সাংবাদিকতায় একে-অপরের মধ্যে তথ্য আদান-প্রদান ও পেশাগত দায়িত্বপালন ও সংবাদ সংগ্রহে নিরাপত্তা নিশ্চিতে অগ্রহণী ভূমিকা পালন করতে  একাত্মতা প্রকাশ করেন। আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ৬মাস মাসের মধ্যে এই কমিটি নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভেসে উঠায় ৩ মাস পর আজ খুলে দেওয়া হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের উদ্বোধন

মানিকছড়িতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পার্বত্য চট্টগ্রাম হবে বাংলাদেশের কৃষি অর্থনৈতিক অঞ্চল -কৃষি মন্ত্রী

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, ২ উপজেলার ঘর বাড়িতে পানি উঠছে 

রামগড়ে ‘শিশু কানন’ এর উদ্বোধন করলেন ডিসি

চাকরির পাশাপাশি ড্রাগন চাষ করে স্বাবলম্বী রাজস্থলীর মং সাই উ মারমা

উপদেষ্টা সু-প্রদীপ চাকমার রাঙামাটি আগমনের প্রতিবাদে বিক্ষোভ

চকরিয়ায় চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ লবণ চাষিরা, আদালতে মামলা

বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: