শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে ৩ ইটভাটা সম্পূর্ণ বন্ধ, ৬ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
ডিসেম্বর ১৩, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় কাউখালীর কলমপতি ও বেতবুনিয়ার তিন ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি এসব ভাটা সমূহকে ৬ লক্ষ টাকা জরিমানা এবং দশ লক্ষাধিক কাঁচা ইট ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। ইটভাটাগুলোর মধ্যে রয়েছে- বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার মেসার্স এএমবি ব্রিকস, আদর্শগ্রাম এলাকার মেসার্স এটিএম ব্রিকস ও তারাবনিয়া কুলাবেচা এলাকার মেসার্স এমএনসি ব্রিকস।

এছাড়া দুটি ভাটার চুল্লীর বেজমেন্টের দেয়াল ভেঙে দেয়া হয়েছে। একইসাথে অবৈধ ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিসের মাধ্যমে মিটার ও সংযোগ তার জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ৪৫২৭ ঘনফুট কাঠ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রেঞ্জ অফিসার, খাসখালী রেঞ্জ এর জিম্মায় দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর, পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটির সহকারী পরিচালক মো. মমিনুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর রাবার বাগান ক্যাম্পের একটি দল, কাউখালী থানা পুলিশ, বিদ্যুৎ অফিস, খাসখালী রেঞ্জ এবং বিট কর্মকর্তা, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স, কাউখালী এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর পূর্বেও এই তিনটি ইটভাটায় জরিমানা এবং ফায়ার সার্ভিস এর মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছিল। একইসাথে ভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি এর দায়েরকৃত নিয়মিত মামলাও চলমান রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে অবৈধভাবে মজুদ ২১ মেট্রিক টন ডিএপি সার জব্দ; ১৫ হাজার টাকা জরিমানা

শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সাংবাদিক সংসদ কক্সবাজারের শীতবস্ত্র বিতরণ

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে রাঙামাটিতে নানা আয়োজন

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বালুখালী চ্যাম্পিয়ন

আ.লীগের দলীয় কোন্দল নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন

রামগড়ে খেলাফত মজলিসের সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনু্ষ্ঠিত

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে প্রতিক পেলেন ৩২ প্রার্থী

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

৮ দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে 

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোষাক বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: