রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ২৭ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় মারিশ্যা জোন সদর দপ্তরে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা সহায়তার অংশ হিসেবে একটি বিদ্যালয়ের জন্য টিন প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আনন্দ ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলনা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে দু’জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ব্যয় মেটাতে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম পিএসসি, সরকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম পিএসসি বলেন সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এবং মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্তজুড়ে এ ধরনের মানবিক ও সামাজিক সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং গরিব ও অসহায় মানুষের পাশে বিজিবি সবসময় থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

আওয়ামী লীগের খুন, গুম ও লুটপাটের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শিক্ষিকা এশা ত্রিপুরা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিপ্লব মারমা

মহালছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা / উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দেওয়ার আহবান

জুরাছড়িতে উৎপাদনশীলতা দিবস পালিত

রাঙামাটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার অনুষ্ঠিত

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

বিলাইছড়ির দুর্গম বড়থলিতে অসহায়দের মাঝে সহায়তায় প্রদান

ঈদগাঁওয়ে উদ্ধার বন বিভাগের জমিতে বৃক্ষরোপণের উদ্যোগ

error: Content is protected !!
%d bloggers like this: