সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

রাঙামাটি লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে দুইশত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক পাঁচটার সময়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলা যাত্রীছাউনীর সামনে মুল সড়কে অভিযান পরিচালনা করে উক্ত মাদক পাচারকারী যুবক হাছান আলী(২৫) কে আটক করা হয়।

লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, ০১নং আটারকছড়া ইউপিস্থ করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই (নিঃ) এসএম আল- মামুন এর নেতৃত্বে মোবাইল ডিউটি করাকালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে একজন মাদক ব্যবসায়ী মোঃ হাছান আলী (২৫), পিতা- মোঃ নিজাম”র নিকট দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।

মাদক ব্যবসায়ী হাছান, খাগড়াছড়ি জেলার উত্তর মিলনপুর, ০৭নং ওয়ার্ড, কবাখালী ইউপি, থানা- দীঘিনালা, জেলার বাসিন্দা।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারিকে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে, লংগদু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করে, উক্ত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান লংগদু থানা পুলিশ সর্বদা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: